
"কনকনে শীতের রাতে যখন অসহায় প্রবীণ মানুষগুলোর হাতে একখানা নতুন কম্বল তুলে দেওয়া হয়, তখন তাঁদের দোয়ায় ভরে ওঠে মন। পড়ুন আমাদের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা।"
পৌষের হাড়কাঁপানো শীতে গ্রামের দিনমজুর ও নদীপাড়ের প্রবীণ মানুষের কষ্ট চোখে না দেখলে বোঝা যায় না। ছেঁড়া কাঁথা আর খড়কুটো জ্বালিয়ে রাত পার করার গল্প আজও আমাদের সমাজে বাস্তব।
কেন্দুলী নবদিগন্ত যুব সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সবচেয়ে অসহায় পরিবারগুলোকে শনাক্ত করেছে। কোনো প্রচার বা ফটোসেশনের ভান নয়, গভীর রাতে ঘরে ঘরে গিয়ে আমরা কম্বল ও শীতের জ্যাকেট পৌঁছে দিয়েছি।
প্রবাসে থাকা আমাদের এলাকার ভাইদের এবং স্থানীয় ব্যবসায়ীদের আর্থিক অনুদানে এই মিশন সফল হয়েছিল। এই মানবিক সেবায় যারা সহায়তা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
মোঃ আরিফুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক
কেন্দুলী নবদিগন্ত যুব সংগঠনের একজন সক্রিয় সমাজকর্মী। সামাজিক ও মানবিক উন্নয়নে সদা সোচ্চার।